IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> কারিগরের অভাবে হারিয়ে যাচ্ছে রাজশাহীর বেত শিল্প

কারিগরের অভাবে হারিয়ে যাচ্ছে রাজশাহীর বেত শিল্প

ধূমকেতু প্রতিবেদক, জান্নাতুল মাওয়া সিফা : একসময় বেশ জনপ্রিয় ছিলো বেত শিল্প। বিভিন্ন বাসা-বাড়িতে সোফা, বুক সেলফ, টেবিল র‌্যাম্প, বেতের মোড়াসহ বেতের বিভিন্ন জিনিষ দেখা যেত। কিন্তু বর্তমানে পর্যাপ্ত কারিগরের অভাবে বিলুপ্তির পথে শিল্পটি। বর্তমানের ক্রেতার দেখাও মেলে না খুব একটা। আর আধুনিক সভ্যতার প্লাাস্টিক জিনিসের দাপটে হারাতে বসেছে বেতশিল্পের ব্যবহার। শুধু তাই নয় পর্যাপ্ত পারিশ্রমিকের অভাবে তৈরি হচ্ছে না কারিগর। তবুও রাজশাহীর কিছু সংখ্যক কারিগর এটিকেই অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম হিসেবে আকড়ে রেখেছে।

বর্তমানে রাজশাহী নগরী ঘুড়ে দেখা মিলে মাত্র ২ টি বেতের কারখানা ও ৮টি বেতের আসবাবপত্রের দোকান। জানা যায় মাত্র দুই যুগ আগেও শুধু বেত পট্টিতেই ছিল ১৫ টি দোকান ও ৮টি বেতের আসবাবপত্র তৈরির কারখানা।

কয়েক দশক আগে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো এই বেতের আসবাবপত্র। বেত থেকে তৈরি শিশুদের দোলনা, খাট, সোফা, বসার টুল, র্যাগ, ফুলদানি, টেবিল, চেয়ার, রকিং চেয়ার, ফুলের ডালি সহ আরও বিভিন্ন আসবাবপত্র শহরের সর্বত্র ছিল নান্দনিক ব্যবহার্য জিনিস।

মানিক (৪৫) নামের এক কারিগর জানায়, তিনি ত্রিশ বছর ধরে এই পেশার সাথে যুক্ত। তবে বিগত দশবছরে আর নতুন কোনো কারিগর তৈরি হয়নি বলেও জানান তিনি।

এদিকে নগরীর বন্ধগেট এলাকার বেত দোকানের কর্মরত আসাদ (৩৯) নামক একজন কারিগর ধূমকেতু নিউজকে জানায়, ত্রেতার সংখ্যাও খুব একটা নেই। একসময় মানুষের প্রধান ব্যবহার্য জিনিসপত্র ছিল বেতের তৈরি আসবাবপত্র। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মানুষ সৌখিনতার বসে ঘর সাজাতে বেতের দু’একটা জিনিস কিনে। তবে সেখানেও চলে দামাদামি।

তিনি আরও বলেন, ক্রেতারা মনে করেন বেতের আসবাবপত্রের দাম মানেই তা অতি সস্তা দামের হবে। কিন্তু মানুষের এ ধারণা ভুল বলেও জানান ঐ কারিগর।

একসময় সংসার চালানোর জন্য পুরুষের পাশাপাশি নারীরাও করতেন একাজ। তবে এখন নারীরাও আর একাজে আগ্রহী নন বলে জানান বেতের ব্যবসায়ী।

এদিকে মনসুর (৫২) নামের এক কারিগর জানান নগরীতে বেত আমদানি করতে হয় চড়া দামে। ফলে ক্রমশ বাড়ছে বেতের পণ্যের দাম। আবার দিনদিন বেত ও দুর্লভ হয়ে যাচ্ছে। ফলে বেত শিল্প টিকিয়ে রাখার আর কোনো আশা দেখছেন না বলে জানান এই কারিগর।

অপরদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, বেতশিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। বেত স্বল্প মূল্যে আমদামি করে বেত কে গ্রাহকদের কাছে সহজলভ্য করা ও প্রশিক্ষণের মাধ্যমে বেত শিল্পের নতুন কারিগরও তৈরি করতে হবে। এছাড়া হয়তো আর এক দশকও বেত শিল্প টিকিয়ে রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31