ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রেলওয়ে শ্রমিক লীগ নেতা জহুরুল ইসলাম এর জানাযার নামাজ শনিবার সকাল ১১টায় রেলওয়ে সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য ইসমাইল হোসেন, মজিবুর রহমান, সৈয়দ মন্তাজ আহমেদ, শাহমখদুম থানা আওয়ামী লীগ সভাপতি আখতারুল আলম।
আরও উপস্থিত ছিলেন, ১৯ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ১৮ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান নুরু, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সহ সভাপতি মোখলেশুর রহমান সহ পরিবারর্গ ও মুসল্লিগণ।


