IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> আমেরিকান দূতাবাসের তত্বাবধানে আরএমপির সাইবার ট্রেনিং কোর্সের উদ্বোধন

আমেরিকান দূতাবাসের তত্বাবধানে আরএমপির সাইবার ট্রেনিং কোর্সের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : US Departertment of State Anti- Terrorism Assistance (ATA), U.S. Embassy, Dhaka এর তত্বাবধানে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের ” Cyber Training Course 2022 ” এর উদ্বোধন করলেন পুলিশ কমিশনার।

রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদরদপ্তরে ATA, U.S. Embassy, Dhaka এর তত্বাবধানে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের ২ সপ্তাহ মেয়াদী “Cyber Training Course 2022” এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কোর্সের উদ্বোধন করেন।

পুলিশ কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছেন।

পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহী মহানগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে ডিজিটাল মাধ্যমে সংঘঠিত অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী গ্রেপ্তার করতে আরএমপিতে সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে। সাইবার অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, ডিজিটাল মামলাসহ অন্যান্য মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করতে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ইতোমধ্যে নগরবাসীর আস্থা অর্জন করেছে। তাই সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের দক্ষতা আরো বৃদ্ধি করতেই মূলত এই কোর্সের আয়োজন করা হয়েছে।

তিনি তার বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্বারোপ করে গুরুত্বের সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটকে এই ধরণের প্রশিক্ষণ প্রদানের জন্য আমেরিকান দূতাবাস, ঢাকা সহ ATA এর প্রশিক্ষকদের ধন্যবাদ জানান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, US Departertment of State Anti- Terrorism Assistance (ATA) এর Ricky Chambers-Advisor, ATA, Scot Bradeen-Cyber Instructor, Jeremy Martin -Cyber Instructor, Asky Hagidok-ATA Coordinator, U.S. Embassy।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম ও আরএমপির উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণসহ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31