IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর ২৬০০ শিক্ষার্থী ও অভিভাবকে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর ২৬০০ শিক্ষার্থী ও অভিভাবকে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রাজশাহী সিটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও শিক্ষকগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর বাকিদের কাছে পৌছে দেওয়া হয় শীতবস্ত্র। রাজশাহী সিটি কর্পোরেশনের ২০টি ওয়ার্ডে অবস্থিত ২০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ১৩০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে হুডি জ্যাকেট এবং ১৩০০ জন অভিভাবক ও শিক্ষকের প্রত্যেককে একটি করে কার্ডিগেন প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেশি। শীতের তীব্রতার বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ২৬০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষককে শীতবস্ত্র প্রদান করা হলো। আমরা সব সময় মানুষের পাশে আছি, আগামীতে থাকবো।

মেয়র আরও বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দফায় দফায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। আগামীতেও এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। আপনাদের সবাইকে সাথে নিয়ে সুন্দর রাজশাহী গড়তে চাই। আপনারা সকলে পাশে থাকবেন, দোয়া করবেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাব্বির সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন, রাবির পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. সাবরিনা নাজ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সচিব মশিউর রহমান।

আরও উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, শিক্ষা কর্মকর্তা আনারুল হক প্রমুখ।

উল্লেখ্য, নগরীর দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিশুদের একাডেমিক শিক্ষায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে এ প্রকল্পটি বাস্তবায়ণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীতে ১৯৯৪ সালে বস্তি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন এ উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করে। রাজশাহী মহানগরীতে ২০টি ওয়ার্ডে ২০টি কেন্দ্র পরিচালিত হয়। রাজশাহী সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এ প্রকল্পে শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের উভয় কেন্দ্রে ৩০ করে ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে থাকে। এ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়ণে শিক্ষা উপকরণ প্রদান করা হয়ে থাকে। প্রতিটি কেন্দ্রে রয়েছে দুইজন শিক্ষিকা। যারা রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষিকা হিসেবে নিয়োজিত রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31