ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামীরা হলো, মিজান আলী (২৩), মুকুল আলী(৩০), হাকিম (৩৩), ওহিদুল ইসলাম মনির (৩৩), মাসুম (৪০), রাজু (৪০), নয়ন (২৫) ও সোহেল রানা (২২)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঘটনা সূত্রে জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই মাহফুজুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


