IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ওলামায়ে কেরামদের সাথে রাসিকের মতবিনিময়

ওলামায়ে কেরামদের সাথে রাসিকের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীর বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার বাদ মাগরিব নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আপনারা অবগত আছেন গত ১৫ জানুয়ারি আমি করোনা পজিটিভ হয়েছিলাম। আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ্য হয়েছি। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি আগামীতেও আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, দোয়া করবেন।

মেয়র আরও বলেন, করোনা সংক্রমণের পর থেকে সরকারি সহায়তা ও ব্যক্তিগত উদ্যোগে রাজশাহীতে দফায় দফায় খাদ্য সামগ্রী, অর্থ সহায়তা প্রদান সহ সব ধরনের সহায়তা আমরা অব্যাহতভাবে প্রদান করেছি। সংকটকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েছি। আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকবো।

তিনি বলেন, দেশের সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিমদের ভাতা প্রদানের ব্যাপারে পূর্বেও বলেছিলাম। এক্ষেত্রে সরকার অগ্রসর হয়েছিল। মাঝে করোনার কারণে বিষয়টি থেমে আছে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা হলে এ ব্যাপারে আলোচনা করবো।

সভায় দোয়া ও মোনাজাত করেন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাত আলী।

আরও বক্তব্য দেন, উলামা কল্যান পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, সহ সভাপতি মাওলানা ইয়াকুব আলী।

মঞ্চে উপবিষ্ট ছিলেন, কাটাখালী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31