ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : দৈনিক যুগান্তর ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পনে যুগান্তর স্বজন সমাবেশ চারঘাট শাখার উদ্যোগে চারঘাট প্রেসক্লাবে কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে চারঘাট প্রেসক্লাব কনফারেন্স রুমে যুগান্তরের চারঘাট প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় এবং চারঘাট প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশ চারঘাট শাখার সভাপতি এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, দৈনিক যায়যায়দিনের চারঘাট প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার চারঘাট প্রতিনিধি মাইনুল হক সান্টু, ভোরের দর্পণের চারঘাট প্রতিনিধি ময়েন উদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা ইয়াজ উদ্দিন প্রমুখ।
যুগান্তর সাধারণ মানুষের কথা বলে উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, যুগান্তর ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যেভাবে সংবাদ পরিবেশ কওে আসছে। তারই ধারাবাহিকতা সামনের দিনে বজায় রাখবে এমনটাই প্রত্যশা।
পৌর মেয়র একরামুল হক বলেন, ২২ বছর পেরিয়ে যুগান্তর আজ ২৩ বছরে পদার্পনে করেছে। যুগান্তর খেটে খাওয়া মানুষের কথা বলে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের খবর যুগান্তর বেশী বেশী কওে পরিবেশন করবে এমনটাই প্রত্যাশা।


