ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ৩ জন, পুঠিয়া থানা ৫ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ শ্রী সৌরভ সরকার (২২) কে ৬গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ সুজন আলী (২৫) কে ২৮গ্রাম গাঁজা ও মেরাজ আলী মিয়া (৩৬) কে ২গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ আজমির ইসলাম (৫০) কে ৫০০পিচ ইয়াবা এবং ২৬গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ সাদেক আলী (৬১) কে ৫১২গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


