ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী একটি ট্রাকের চাপায় চার্জার ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার বানেশ্বর বাজারে তেল পাম্পের সামনে (ঢাকা-রাজশাহী মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানা (শিবপুরহাট) ওসি মুফাখাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুঠিয়ার নন্দনপুর এলাকা থেকে একটি চার্জার ভ্যান বানেশ্বর বাজারে আসছিল।
অপরদিকে চারঘাট থেকে পুঠিয়াগামী একটি বালীবাহী ট্রাক (পাবনা ট-১১-০০০১) তেলপাম্পের সামনে ভ্যানকে সজরে চাপা দেয়।
এসময় চার্জার ভ্যান চালকসহ ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।


