ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের প্রয়াত সাবেক সহ সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন আহমেদের মামা ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন কাজল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নাসির উদ্দিন কাজল এর জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা রাজাহাতা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।


