ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় স্ত্রীকে কর্মস্থলে পৌছে দেয়ার পথে মোটরসাইকেল-লেগুনা সংঘর্ষে মিজানুর রহমান (৪৮) মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী আয়শা আক্তার (৩৫)। স্থানীয় লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর কলাহাটা (শিবপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার খলিলুর রহমানের ছেলে।
নিহতের মামা এমদাদুল হক বলেন, মিজানুর রহমান তার স্ত্রী সন্তান নিয়ে বানেশ্বর বাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতো। সে বানেশ্বর বাজারে ব্যবসা করেন। আর তার স্ত্রী আয়শা আক্তার দুর্গাপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করেন। মিজানুর প্রতিদিন তার স্ত্রীকে মোটরসাইকেল যোগে অফিসে পৌছে দেন। শনিবারও তাকে পৌছে দেয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার পুলিশ পরিদর্শক মোফাকারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর লেগুনাটি পালিয়ে গেছে। আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। আর আহত ওই নারীকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করার পক্রিয়াধিন।


