ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৬ জন, বাগমারা থানা ৪ জন, পুঠিয়া থানা ১১ জন, চারঘাট মডেল থানা ৪ জন ও বাঘা থানা ৫ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ২৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ শফিকুল ইসলাম (৫০) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ আব্দুস সবুর (২৭) ও বকুল আলী (২৬) কে ০৪গ্রাম হেরোইন, পারভেজ রেজা ওরফে রয়েল (২৬) ও আফজাল হোসেন ওরফে শরিফ (৩৭) কে ০৫গ্রাম হেরোইন এবং সেলিম রেজা(৩২) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ কবির পাটোয়ারী (৪৫) কে ৩.৫গ্রাম হেরোইন ও শহিদুল ইসলাম শাহ (৫০) কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ দুখু মিয়া (৩৮) কে ১৫০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


