ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৯ জনকে আটক করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৬ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ৫ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ৪ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ১১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ খোকন (৩০) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ মঞ্জুরুল ইসলাম (৩৫) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ মিলন মন্ডল (২৬) কে ১০পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ আব্দুল জব্বার (৩৫) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ সাগর (২৪) কে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


