ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে হিরোইন সহ জাহাঙ্গীর আলম (৩০) বুলবুল ইসলাম (৩৩) গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
সোমবার (৭ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুহুল আমীন সঙ্গীয় ফোর্স পৌর এলাকার বহরমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের থেকে ১ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা। আটক জাহাঙ্গীর শালঘোড়িয়া গ্রামের আমীর আলীর ছেলে অপর আটককৃত বুলবুল চৌপুকুরিয়া গ্রামের মকসেদ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত ছিলো তারা। দ্রুতই বিচারের দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, হেরোইনসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ও আটককৃতদের চালান দেওয়া হবে ।


