IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবি, মহাসড়ক অবরোধ

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবি, মহাসড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে ২০২০ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আন্দলোনরত শিক্ষার্থীদের সাথে দেখা না করা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন বলে জানান ।

এ অবস্থান কর্মসূচিতে গাইবান্ধা ও রংপুরসহ দুর থেকে আসা শিক্ষার্থীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। এসময় দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতেও দেখা গেছে । এসময় শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের প্রতি আহ্বান জানান। দাবি মেনে না নিলে দেশের সকল শিক্ষার্থী এক হয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাজশাশী নিউ গভর্নমেন্ট কলেজের সোহানুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন সিস্টেম বাতিল চাই এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চালু চাই। সিলেকশন সিস্টেমে ভালো প্রস্তুতি থাকা সত্বেও আমরা অনেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি না। তাই দ্রুত সিলেকশন সিস্টেম বাতিল করে সেকেন্ড চালু করার দাবি জানাচ্ছি আমরা”।

এসময় কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের একজন সংগ্রাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলো জনগণের টেক্সের টাকায় চলে, অথচ আমরা এখানে বৈষম্যের শিকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবি জানিয়েছি, কিন্তু তারা এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি। তাই আমরা আমাদের দাবি আদায়ে আজকেও মাঠে নেমেছি।’

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ থেকে আসা শিক্ষার্থী নাবিহা সুলতানা বলেন, করোনার কারণে বারবার এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। এরপর জেএসসি ও এসএসসির ফলাফলের সমন্বয়ে অটো পাশ দেওয়ায় অনেকেই আশানুরূপ ফল পায়নি।

তিনি আরও বলেন, উপরন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতির কারণে অনেক জিপিএ ৫ ধারী শিক্ষার্থীও বাদ পড়ে। ফলে আমাদের অনেকের মেধা থাকার পরও পরীক্ষায় বসতে পারিনি। তাই সিলেকশন পদ্ধতি বাতিল করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31