ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ৩ জন, দুর্গাপুর থানা ৪ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ হাবিবুর রহমান (৪৩), রাজ্জাক (৪৫) ও ফাতেমা খাতুন (৪০) কে ১৫০গ্রাম হেরোইন এবং আশিক হোসেন (২০) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ শ্রী বলরাম প্রামানিক ওরফে বলাই (৫২) কে ৫ লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, মোহনপুর থানা পুলিশ রবিউল ইসলাম (৪৫) কে ১৫লিটার চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ বাছের আলী (৫৫) ও রকি ইসলাম (৩০) কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ মিন্টু (৩৭) কে ১০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


