ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে বুধবার (৯ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে আইকিউএসি কনফারেন্স রুমে ৯-১২ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি, চার দিনব্যাপী নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবদুল গোফফার খান।
বিশেষ অতিথি ছিলেন, রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক।
চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের নতুন নিয়োগপ্রাপ্ত ৩৩ জন শিক্ষক স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করে।


