IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মোহনপুরে আন্তঃধর্মীয় সংলাপ

মোহনপুরে আন্তঃধর্মীয় সংলাপ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে Early Warning System (EWS) Project এর আওতায় মোহনপুর উপজেলার জনগোষ্ঠীর সাথে আন্তঃধর্মীয় সম্প্রীতিও সহনশীলতা বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হয়। আজ ১০ ফেব্রুয়ারী, ২০২২ এ অনুষ্ঠিত সংলাপটির প্রতিপাদ্য বিষয় ছিল “ধর্মীয় স্বাধীনতা, শান্তি নির্মাণ এবং সহনশীলতা প্রতিষ্ঠায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা।”

সংলাপটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের লিড পিস কিপার প্রভাষক রোখসানা মেহবুব চপলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল ও সানজিদা রহমান রিক্তা, ইউপি চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, অধ্যাপক আব্দুল মান্নান, হযরত আলী, বাবলু হোসেন, এস আই আলহাজ্ব উদ্দিন, দিলীপ কুমার সরকার তপন সহ স্থানীয় ইমাম, পুরহিত, শিক্ষক, সাংবাদিক সহ ব্যাক্তিবর্গ, দি এশিয়া ফাউন্ডেশন এর Early Warning System (EWS) Project এর সিনিয়ার প্রজেক্ট অফিসার, মাহমুদা সুলতানা; প্রজেক্ট অফিসার, মোশাররফ হোসেন; ও প্রকল্পের মোহনপুর উপজেলার ফিল্ড এ্যাসিসটেন্ট দুলোনী থাতুন সহমোট ৩০ জন উপস্থিত ছিলেন।

আলোচনায় এলাকার আন্তঃধর্মীয় সম্প্রীতির বর্তমান অবস্থা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রে স্থানীয় জন প্রতিনিধিদের ভূমিকা।

আলোচনায় জানা যায়, আন্তঃধর্মীয় সম্প্রতিবেশ সন্তোষ জনক পর্যায়ে রয়েছে তবে আলোচকরা বলেন, বেশকিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সম্প্রীতির এই অবস্থাকে ধরে রাখা সম্ভব এবং উত্তরোত্তর বৃদ্ধি করা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা এ বিষয়ে তাদের বেশকিছু করণীয় সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করেন। যার মধ্যে রয়েছে বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞানলাভ এবং সম্মান প্রদর্শন, সহনশীলতাবৃদ্ধি, ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে ধর্মীয় অপব্যাখ্যা রোধ করা জরুরী।

এছাড়া জনপ্রতিনিধিরা বলেন, তাৎক্ষনাত কোন ঘটনার সমাধানে জনপ্রতিনিধিরা কার্যকর ভূমিকা পালন করতে পারে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা প্রচার, বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মকাণ্ডের উদ্যোগ নেয়া, ধর্মীয় কুসংস্কার ও ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সুশৃংখল পদ্ধতিতে অবস্থান নেয়া, ধর্মীয় গুজব প্রতিহত করার জন্য এগিয়ে আসা এবং সহিংস আচরণ থেকে বিরত থাকতে জনপ্রতিনিধিরা কার্যকর ভূমিকা পালন করতে পারে। সর্বোপরি তারা মনে করেন, জনপ্রতিনিধিদের মনস্তাত্ত্বিক ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ধর্মীয় বৈষম্যও আন্তঃধর্মীয় কোন্দল নিরসনের দ্বারা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সংলাপে আলোচ করা বলেন, এলাকার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করার ক্ষেত্রে জাতি-ধর্ম ভিন্নতা না এনে সকলেই সকল কে সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজগঠন করা সম্ভব। উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা মনে করেন, ধর্মীয় নেতারা তাদের অবস্থান থেকে যুবসমাজকে ধর্মীয় বিভিন্ন আলোচনা যেমন খুতবা, বাণী-অর্চনা ইত্যাদিতে ধর্মীয় সম্প্রীতির প্রতি উৎসাহিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা তুলে ধরেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31