IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> কর্ণাটকের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

কর্ণাটকের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পাশের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীর বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে কর্ণাটকের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে তাদের সংহতি জানান, ‘ধর্মের নামে বাড়াবাড়ি,আমরা যেনো না করি’, ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত বন্ধ হোক’।

বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া নামের এক শিক্ষার্থী বলেন, ‘একজন মুসলিম হিসেবে হিজাব পড়বে, আমাদের পছন্দ না এটি আল্লাহর দেওয়া ফরজ বিধান। হিজাবের জন্য ক্যাম্পাসসহ বিশ্বে মুসলিম নারীদেরকে যে হয়রানি করা হচ্ছে এর প্রতিবাদ করা আমাদের অধিকার। হিজাব কখনো মেধা ও জ্ঞানের বাধাঁ সৃষ্টি করে না বরং মেধাকে বিকশিত করে। আমরা হিজাবের মাধ্যমে বিশ্বের দরবারে নিজেদেরকে তুলে ধরতে পারবো’।

সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেবুল ইসলাম বলেন, শুধু বাংলাদেশে নয় সারাবিশ্বে যারা মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী আছে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রাখে। মুসলিমদের ধর্মীয় পরিচয়বহনকারী তারমধ্যে হিজাব, দাড়ি, টুপি এই পোশাকের জন্য তাদেরকে যেন কটাক্ষ না করা হয়। এমনকি ক্যাম্পাসের শিক্ষকরা পর্যন্ত টুপি, পাঞ্জাবি, হিজাব পরহিত শিক্ষার্থীদেরকে ক্লাসের মধ্যে আলাদাভাবে আচরণ করে, যদিও তারাও তথা কথিত মুসলিম। আমাদের দাবি হলো সকল ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে।

ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারদিন অন্তর বলেন, ‘ভারতের কর্নাটকে আমাদের এক বোনকে হিজাব পড়ে কলেজে যেতে তার উপর বৈরি আচরণ হয়ে তার তীব্র নিন্দা জানাই। ভারতের হাইকোর্টে হিজাব যেন নিষিদ্ধ না হয় তার জন্য একাত্মতা পোষণ করতেই আমরা একসাথে সমবেত হয়েছি। মেয়েটার যে হুংকার তা বুঝিয়ে দিয়েছে মুসলমানরা কতটা একতাবদ্ধ।কারো ধর্মে বা কারো মতবাদে বাধা সৃষ্টি না করে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করা উচিত’।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারতের কর্ণাটকের একটি মান্ডিয়ার কলেজে বিবি মুসকান খান নামে এক মুসলিম ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে গেরুয়া ওড়না পরা একদল তরুণের বিরুদ্ধে প্রতিবাদ করার ভিডিও ভাইরাল হয়েছে। মুসকান এখন আলোচনায়।

ভিডিওতে দেখা যায়, মুসকান একটি স্কুটিতে চালিয়ে কলেজে প্রবেশ করেন। তাকে প্রবেশ করতে দেখে গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। একটা পর্যায়ে তাদের স্লোগানের জবাবে মুসকান আল্লাহু আকবার বলে স্লোগান দেন। যদিও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি ঘোলাটে হয়নি। শিক্ষকরা নিরাপদে ওই ছাত্রীকে অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজ ভবনে প্রবেশের সুযোগ করে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31