IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> সপ্তার ব্যবধানে নগরীর বাজারগুলোতে বেড়েছে নিত্যপণ্যের দাম

সপ্তার ব্যবধানে নগরীর বাজারগুলোতে বেড়েছে নিত্যপণ্যের দাম

ধূমকেতু প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানে নগরীর বিভিন্ন বাজারগুলোতে বেড়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। মুগরির মাংসের দাম স্থিতিশিল থাকলেও গরুর মাংসের দাম কেজিতে ২০ টাকা ও খাসির মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে।

শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র পাওয়া যায়। দিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে। বাড়ছে ক্রেতাদের মধ্যে ক্ষোভ।

সবজি বাজার ঘুরে জানা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি যা গত সপ্তাহের চাইতে ৫ টাকা বেশী, লাউ ৫ টাকা বেড়ে ৪০ টাকা পিস, বেগুন ৪০ টাকা কিজিতে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিলো ৩৫ টাকা কেজি, কাঁচা মরিচ সপ্তাহের ব্যবধানে কেজি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, করলা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা, পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৩৫ টাকা ও শসা কেজিতে ১৬ টাকা বেড়ে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ঘুরে দেখা যায়, বড় ইলিশ কেজিতে ২০০ টাকা বেড় ১৪শত টাকা দরে বিক্রি হচ্ছে, ছোট ইলিশ গত সপ্তাহের মতই ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে ১শত টাকা বেশী, রুই মাছ কেজিতে ২০ টাকা বেড়ে ২৪০ টাকা কেজি, মিরকা কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, টেংরা মাছ কেজিতে ১শত টাকা বেড়ে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও খোলা সোয়াবিন তেল কেজিতে ২ টাকা বেড়ে ১৪৮ টাকা এবং চিনি কেজিতে ২ টাকা বেড়ে ৭৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজিতে ২০ টাকা বেড়ে ৬শত টাকা কেজি ও খাসির মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে ৯শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের দামের কোন পরিবর্তন লক্ষ করা যায়নি। লাল ডিম বিক্রি হচ্ছে ৩৪ টাকা হালি, সাদা ডিম বিক্রি হচ্ছে ৩২ টাকা হালি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031