IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> তানোরে প্রেমিক যুগল আটক, অতঃপর…

তানোরে প্রেমিক যুগল আটক, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রেমিক যুগলকে আটকে রেখে বিয়ের প্রচেষ্টার অভিযোগ উঠেছে। তানোর পৌর এলাকার ভক্তিপুর মহল্লায় এঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির মোহাম্মাদপুর দক্ষিনপাড়া গ্রামের তোফাজ্জুল হোসেনের পুত্র মারুফ হোসেন রাজশাহীর একটি কলেজে এবং ভক্তিপুর মহল্লার জৈনক ব্যক্তির কন্যা তানোরের একটি কলেজে লেখাপড়া করেন।

মুঠোফোনের সুত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক পর্যায়ে তা দৈহিক সম্পর্ক পরিনত হয়। এদিকে গত বুধবার রাতে প্রেমিক মারুফ তার বন্ধু রাকিবের বাড়িতে বেড়াতে আসে। এখবর জানতে পেরে প্রেমিকার বাড়ির লোকজন তাকে ধরে এনে বাড়িতে আটকে রাখেন।

এদিকে পুলিশের নামে ভয়ভীতি দেখিয়ে মারুফের অভিভাকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপণ করে কালীগঞ্জহাট এলাকার মাকসুদুজ্জামান ওরফে টুটুল।

প্রেমিক মারুফ জানান, তিনি বিয়ে করতে অসম্মতি প্রকাশ করলে তাকে ঘরে আটকে রেখে দফায় নির্যাতন করা হয়।

সরেজমিন শুক্রবার দুপুরে ভক্তিপুর প্রেমিকার বাড়িতে দেখা যায়, মহল্লার অনেক লোকজন, তারা জানান জুম্মার নামাজ পর ছেলের পরিবারের লোকজন আসলে বিয়ে দেওয়া হবে। প্রেমিক মারুফ ঘরের ভিতরে শুয়ে ছিলেন।

তিনি জানান তাদের প্রেম দীর্ঘ চার বছর ধরে চলছে একাধিকবার দৈহিক মিলনও হয়েছে, আমি রাজশাহীতে পড়ালেখা করি, এবং আকচা স্কুলে নানার বাড়ি বানিয়াল গ্রামে থেকে পড়ালেখা করেছি, আমি গত বুধবারে সন্ধ্যার দিকে রাজশাহী থেকে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য বন্ধু রাকিবের বাড়িতে যায়। সেখান থেকে তুলে এনে আমাকে নির্যাতন করে আটকে রেখেছে। আমার সামনে এইচএসসি পরীক্ষা, আমাদের কথা হয়ে আছে পরীক্ষার পর বিয়ে করবো। অথচ এর মধ্যেই তারা পরিকল্পিত ভাবে আমাকে ধরে এনে জোরপূর্বক বিয়ে দিতে এসব করছে, আমাদের তো বিয়ের বয়স হয়নি।

তবে প্রেমিকার পরিবারের লোকজন জানান, ছেলেকে আমরা আদর যত্নে রেখেছি। বিয়ে করলেই ছেড়ে দেয়া হবে, আমাদের এমন কথা বলে গেছেন কাউন্সিলর আরব আলী ও মুন্জুর রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রেমিক মারুফের এক স্বজন বলেন, আপোষের কথা বলে রাতেই তাদের কাছে থেকে প্রায় লাখ টাকা হাতিয়ে নিয়েছে কয়েকজন আমি তাদের চিনি না, তবে শুনেছি তারা নাকি কমিশনার।

এবিষয়ে কাউন্সিলর মুন্জুর রহমান জানান, বিয়ে দেওয়ার জন্য আমি নিজে কাউন্সিলর আরব আলী ও মাকসুদুজ্জামান ওরফে টুটুল মিলে চেষ্টা করছি এবং টুটুলকে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করার জন্য টাকাও দেওয়া হয়েছে।

এবিষয়ে কাউন্সিলর আরব আলী জানান, বুধবার রাত থেকে চেষ্টা করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিয়ে হওয়ার কথা, তবে ছেলে এখন রাজি হচ্ছে না, এজন্য আমি চলে এসেছি, কারন এসব আইনের ব্যাপার, আর এজন্য কাউন্সিলর মুন্জুরকে থানায় পাঠিয়েছিলাম।

আইনের হাতে না দিয়ে আপনি এভাবে আটকে রাখতে পারেন কিনা জানতে চাইলে তিনি জানান, আটকে রাখার অভিযোগ সঠিক নয়। একটা ছেলে-মেয়ের বিয়ে দেওয়া অপরাধের কিছু না, বিয়ে করবে বলেই এভাবে রাখা হয়েছে। এখন করবে না এজন্য চলে এসেছি পরে কি হয়েছে তা বলতে পারবো না।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান, কাউন্সিলর আরব আলী দায়িত্ব নিয়েছেন। তিনদিন ধরে এভাবে আটকে রাখা যায় কিনা জানতে চাইলে তিনি জানান, আমার বদলি হয়ে গেছে বিকেলে চলে যাব। তারপরও লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরিপোর্ট তৈরী পর্যন্ত মেয়ের বাড়িতেই প্রেমিক যুগল রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31