IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চারঘাটে ভেজাল গুড়ে সয়লাব, প্রশাসন নির্বিকার

চারঘাটে ভেজাল গুড়ে সয়লাব, প্রশাসন নির্বিকার

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে আখ ও খেজুর গুড়ে চিটা, আটা ও কাপড়ে ব্যবহা করা রংসহ এক ধরণের ক্যামিকেলের মিশ্রণ ঘটিয়ে তৈলী করা হচ্ছে ফকফকা গুড়। উৎপাদিত এসব ভেজাল গুড় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারসহ ও দেশের বিভিন্ন হাটবাজারগুলোতে।

দীর্ঘদিন ধরে চারঘাটের বিভিন্ন এলাকায় এমন অবৈধ কর্মযজ্ঞ চলে আসলেও স্থানীয় প্রশাসন রয়েছেন উদাসিন। গত এক বছরে নেয়া হয়নি কোন ব্যবস্থা। ফলে বীরদর্পে চালিয়ে যাচ্ছে এমন কর্মকান্ড। বিষয়টি সম্পর্কে অভিজ্ঞ চিকিৎসকদের অভিমত, এধরণের খাদ্য সমাগ্রী পেটের পিড়াসহ মারাক্তক ক্যান্সারে আক্রান্ত হওয়ারঝুকি থাকে। তবে প্রশাসনের দাবি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আখের গুড় তৈরিতে ব্যবহার করছে সুগারমিলের পরিত্যক্ত গো খাদ্য হিসেবে ব্যবহৃত চিটাগুড়, চিনি, হাজার পাওয়ারের রং ও আটা। খেজুর গুড় তৈরিতে গাছিরা ব্যবহার করছে রসের পাশাপাশি চিনি, রং এবং আটা। সাধারণত অধিক লাভ ও ওজন বৃদ্ধির জন্য গুড় উৎপাদনকারীরা এ সকল ক্ষতিকর গো-খাদ্যসহ বিভিন্ন কেমিক্যালগুলো ব্যবহার করছেন।

ভায়ালক্ষীপুরের ইউনিয়নের বুদিরহাট গ্রাম, ডাকরা ও বাকরা, চারঘাট ইউনিয়নের পরানপুর, গওরা, কাকঁড়ামারী, মেরামতপুর দিড়িপাড়া, নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছি, কালুহাটি, শলুয়ার জাগিরপাড়া, হলিদাগাছি, মাড়িয়া, বামদিঘী, ইউসুফপুরের বাদুড়িয়া, টাঙ্গন, সরদহ ইউনিয়নের ঝিকরা, খোর্দ্দগবিন্দপুর, চারঘাট পৌরসভার মোক্তারপুর, মিয়াপুরে আখ ও খেজুরের গুড় তৈরি হয়। এ সকল এলাকায় সরকারীভাবে নিষিদ্ধ আখ মাড়াই কল দিয়ে আখের রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের জন্য সামান্য পরিমান আখের রসের মধ্যে গো-খাদ্যে ব্যবহৃত চিটাগুড়, হাইড্রোজ, রং ও চিনি ব্যবহার করে তৈরি করছেন ভেজাল আখের গুড়। এছাড়াও খেজুর গুড় তৈরিতে ব্যবহার করছেন চিনি, আটা, হাইড্রোজ ও কেমিক্যাল রং।

এলাকাবাসীরা জানান, এ সকল ভেজাল আখ ও খেজুর গুড় স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন হাট বাজারগুলোতে বাজারজাত করছেন।

উপজেলা স্বাস্থ্য স্যানিটারি পরিদর্শক আফজাল হোসেন বলেন, ইতিমধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা লোকমান হোসেনকে সঙ্গে নিয়ে মেরামতপুর ও মিয়াপুরের কয়েকটি গুড়ের কারখানা পরিদর্শন করে স্যাম্পল পরিক্ষায় মাত্রাতিরিক্ত কেমিকেল পাওয়া গেছে। তবে খুব দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার নিকট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি, তবে অভিযোগ পেলে দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31