IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে আটক ৪

রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে আটক ৪

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পৃথক পৃথক অভিযানে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার হয়।

আটককৃতরা হলো নগরীর রাজপাড়া থানার দাশপুকুরে গ্রামের আলাউদ্দিনের ছেলে মমিনুল ইসলাম হৃদয় (২৪), বহরমপুর গ্রামের নেকবরের ছেলে আরিফ (২৩), তেরখাদিয়া ডাবতলা গ্রামের কাবিলের ছেলে কোরাইশিন কেরোশিন (২২) ও নতুন বিলসিমলা এলাকার সিদ্দিকের ছেলে সেলিম ওরফে মাইকেল (৩০)।

ঘটনা সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তির বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে গত ৩০ জানুয়ারি রাত পৌনে ৮ টায় অটোরিক্সা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে লক্ষীপুরে বাসায় ফেরার পথে রাজপাড়া থানার লক্ষীপুর টিবি পুকুর বাইপাসে পৌছালে মোটর সাইকেলে তিনজন আরোহী তাকে পথরোধ করে। এর মধ্যে একজন চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন, জাতীয় পরিচয় পত্র এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডসহ একটি ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা ছিনতাই করে পালানোর সময় শরিফুল ইসলামের মেয়ে দেখেন, তাদের মোটরসাইকেলের পিছনে রাজ মেট্রো-ল ১১-৬৩১০ লেখা আছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা হয়।

মামলা পরে পরবর্তীতে আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি বিশেষ টিম আসামীদের নাম ঠিকানা সনাক্তপূর্বক গ্রেপ্তারে অভিযান শুরু করেন। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি রাত ৯ টায় আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী পিপিএম ও তাঁর দলের দেয়া তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইদুল ইসলামের নেতৃত্বে এসআই কাজল কুমার নন্দী, এসআই মাহফুজুল ইসলাম ও তাদের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার বুলনপুর হাইটেক পার্কের সামনে হতে আসামী মমিনুল ইসলাম হৃদয় ও আরিফকে গ্রেপ্তার করেন। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, জাতীয় পরিচয় পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডসহ আরো ৩ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন উদ্ধার হয় এবংআসামীদের ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেন।

গ্রেপ্তারকৃত আসামীদের দেয়া তথ্যমতে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড় টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তেরখাদিয়া ডাবতলা এলাকা হতে অপর আসামী কোরাইশিনকে ছিনতাই করা দুইটি মোবাইল ফোন ও একটি চাকুসহ গ্রেপ্তার করেন।

রাজপাড়া থানা পুলিশের অপর একটি টিম শনিবার সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার আসামী সেলিম ওরফে মাইকেল (৩০) কে নতুন বিলসিমলা এলাকা হতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31