ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন কামরুজ্জামান।
শনিবার সকালে তিনি তানোর থানায় ওসি হিসেবে যোগদান করেন।
এসময় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
তিনি গোদাগাড়ীর প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন। অপরদিকে বিদায়ী ওসি রাকিবুল হাসানকে ডিএসবি রাজশাহীতে বদলি করা হয়েছে।
তিনি তানোর থানায় তদন্ত ওসি হিসেবে দুই বছর এবং প্রমোশন হয়ে তানোর থানাতেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দুই বছরসহ চার বছর দায়িত্ব পালন করেছেন।
রাজশাহীর গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, পুলিশের নিয়মিত বদলির ধারাবাহিকতায় উভয়কে বদলি করা হয়েছে।
পুলিশের কাজে সাধারণ জনগণকে সহযোগীতা করার উদার্থ আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের যান-মাল নিরাপত্তায় সর্বদায় নিয়জিত পুলিশ বাহিনী। পুলিশকে সহযোগীয় সকলকে এগিয়ে আসতে হবে।


