ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মতিহার থানার ডাঁশমারী এলাকায় রোববার মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীর হাসুয়ার কোপে এক পুলিশ সদস্যসহ দুই জন আহত হয়েছেন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামলাকারী মাদক ব্যবসায়ী আমিনুল আটক।
মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার আরএমপি ডিবি শাখার পুলিশ সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গেলে মাদক কারবারিদের ধারালো অস্ত্রর আঘাতে এক পুলিশ সদস্যসহ দুই জন গুরুতর আহত হয়। তারা বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানান।


