IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চারঘাটে বিদ্যালয়ের পাশে অবৈধ ইটভাটা, ক্ষতিরমুখে শিক্ষার্থীরা

চারঘাটে বিদ্যালয়ের পাশে অবৈধ ইটভাটা, ক্ষতিরমুখে শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : ফসলি জমি নষ্ট করে এবং সরকারী নিয়মনীতি উপেক্ষা করে রাজশাহীর চারঘাটে চলছে অবৈধ ইটভাটা। ফলে শুধু চাষাবাদ নয়, দুষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এনিয়ে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না ভুক্তোভুগী এলাকাবাসী। তবে অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই গড়ে উঠেছে এসব অবৈধ ইটভাটা।

জানা যায়, চারঘাট উপজেলা সদর থেকে মাত্র আধা কিলোমিটার দুরে মুংলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুংলী উচ্চ বিদ্যালয়, খোর্দ্দগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও অনুপমপুর উচ্চ বিদ্যালয় এ ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের একিবারেই সন্নিকটে প্রভাবশালী একটি সংঘবদ্ধ চক্র ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে তুলেছেন ইটভাটা। ইটভাটা নির্মাণের সময় থেকেই স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ করেও লাভ হয়নি। ক্ষমতার দাপটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে চালিয়ে যাচ্ছেন অবৈধ ইটভাটা গুলো। ফলে অনুপমপুর এলাকার আশে পাশের আমফল ও ৬ টি বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীদের চরম ক্ষতির আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল। স্থানীয়রা অবৈধ ইটভাটা বন্ধে মৌখিক ভাবে এবং লিখিত ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিণœ দপ্তরে অভিযোগ করেও কোন লাভ হয়নি। এতে করে অবৈধ কর্মকান্ডকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনুপমপুর এলাকার একজন স্কুল শিক্ষক বলেন, ইটভাটা আইন ২০১৪ এর বিধান মতে আধা কিলো মিটার এলাকার মধ্যে কোন জনবসতি ও এক কিলোমিটার এলাকার মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেখানে ইটভাটা করা যাবে না। সরকারের এমন আইন থাকার পরেও মাত্র ২শ মিটারের মধ্যে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং আশে পাশে ব্যাপক জনবসতির বসবাস ও আমবাগান থাকার পরেও চারঘাটের অনুপমপুর এলাকায় অবৈধ ভাবে পাচ তারা ও ছয়তারা নামের দুটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। যাদের নেই কোন ধরণের বৈধ কাগজপত্র। এর পরেও তারা চালিয়ে যাচ্ছে অবৈধ কর্মকান্ড। এরকম ভাবে চারঘাটের মিয়াপুর, ইউসুফপুর, হলিদাগাছী, অনুমপুরসহ নিমপাড়া ইউনিয়নে গড়ে উঠা ইটভাটা গুলো সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ কর্মযজ্ঞ।

এ ব্ষিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা পাচতারা ইটভাটার মালিক শামসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিমধ্যে ইটভাটার বৈধ লাইসেন্স এর জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অতি সন্নিকটে ইটভাটায় কমলমতি শিক্ষার্থীদের ক্ষতি সম্পর্কে তিনি বলেন, একটা কিছু করতে গেলে কিছু সমস্যা তো হয়। তবে তিনি বলেন, আমার মতো অনেকেই এভাবেই ইটভাটা নির্মান করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ ইটভাটা চিহিৃত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে কাউকে কোন ধরণের ছাড় দেয়া হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31