ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রোববার বিকেল নগরীর উন্নয়ন কাজ পরিদর্শন ও সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন মেয়র মহোদয়।
আলুপট্টি হতে তালাইমারি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ, সোনাদিঘির মোড়ে নির্মাণাধীন সিটি সেন্টার, মনিচত্বর হতে সদর হাসপাতাল পর্যন্ত প্রশস্ত ও উন্নয়ন করা সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।
আরও উপস্থিত ছিলেন, রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ-আল-মাসুদ রনি, রাসিকের উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমনসহ সংশ্লিষ্টরা।


