ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ছোটবনগ্রাম চৌধুরিপাড়া এলাকায় মশার কয়েল থেকে মানষিক ও শারীরিক প্রতিবন্ধী সাবিরুন নেছার একটি টিনসেড বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুইটি ঘরের আসবাবপত্র, ছাগলসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল পুড়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, সাবিরুন নেছা একজন মানষিক ও শারীরিক প্রতিবন্ধী। রোববার সে ঘরে মশার কয়েল জালিয়ে বাইরে যায়। এসময় মশার কয়েল থেকে ঘরে আগুন লাগে। এতে ঘরে থাকা খাট, আসবাবপত্র, ছাগলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।


