IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে ৫০ মণ ভেজাল খেজুরের গুড়সহ গ্রেপ্তার ৭

রাজশাহীতে ৫০ মণ ভেজাল খেজুরের গুড়সহ গ্রেপ্তার ৭

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে ৫০ মণ ভেজাল খেজুরের গুড়সহ সাত জনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

রোববার (১৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে বাঘা থানাধীন আড়ানী চকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী চকরপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে কারখানার মালিক রকিব আলী (৪২), আকবর আলীর ছেলে তার সহযোগী সুমন আলী (৪২), মৃত মাজদার রহমানের ছেলে অনিক আলী ওরফে পাইলট (৩০), মোসলেমের ছেলে মাসুদ রানা (৩০), আঃ হান্নানের ছেলে বিপ্লব হোসেন ওরফে সাজু (২৫), ওহাব আলীর ছেলে মামুন আলী (২৭) ও বাবু (২৫)।

রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৩-০২-২০২২ তারিখ বিকাল অনুমান ০৪.৩০ টার সময় রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিনসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন আড়ানী চকরপাড়া গ্রামে একটি ভেজাল খেজুরের গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ মণ ভেজাল খেজুরের গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী জব্দ করাসহ কারখানার মালিকসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরস্পর যোগসাজসে ২-৩ মাস যাবৎ উক্ত কারখানায় চিনি, চুন, হাইড্রোজ, ফিটকেরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করে আসছে। তারা এগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে থাকে। গুড় তৈরির ক্ষেত্রে তারা যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করে সেগুলো মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও জটিল রোগের সৃষ্টি করে।

এঘটনায় বাঘা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি(১)(এ)/২৫-ডি ধারা মামলা রুজু হয়েছে যার মামলা নং-১২ তারিখ ১৩-০২-২০২২ খ্রিঃ। আটককৃত ব্যক্তিদের সাথে আর কারা জড়িত আছে সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সোমবার বেলা ১২ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) প্রেস ব্রিফিং করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) রুবেল আহমেদ ও সহকারী পুলিশ সুপার (এসএএফ) নিয়াজ মেহেদী প্রমুখ।

জব্দকৃত আলামতের বিবরণ :

১। গুড় ভর্তি ৫৮টি ক্যারেট। প্রতিটি ক্যারেটের গুড় সহ ওজন ৩৫ কেজি করে সর্বমোট (৫৮×৩৫)=২,০৩০ কেজি। মূল্য অনুমান (২,০৩০×১২০)=২,৪৩,৬০০/- টাকা।

২। ১০ বস্তা চিনি। প্রতিটি বস্তা সাদা প্লাষ্টিকের তৈরি, যার গায়ে দেশবন্ধু চিনি সহ অন্যান্য লেখা আছে। যার ওজন (৫০×১০)=৫০০ কেজি। মূল্য অনুমান (৫০০×৭৫)=৩৭,৫০০/- টাকা।

৩। একটি সাদা প্লাষ্টিকের তৈরি বস্তার মধ্যে রক্ষিত ফিটকিরি।যার ওজন ১৮কেজি। মূল্য অনুমান (১৮×৩০)=৫৪০/-টাকা।

৪। একটি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত চুন। যার ওজন ২৫ কেজি। মূল্য অনুমান (২৫×৩৫)=৮৭৫/- টাকা।

৫। একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ডালডা। ওজন ৬০০ গ্রাম। মূল্য অনুমান ১৫০/- টাকা।

৬। একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত হাইড্রোজ। ওজন ০১ কেজি। মূল্য অনুমান ৩০০/- টাকা।

৭। প্লেনসীটের তৈরি গুড় বানানোর তাওয়া ০২টি। মূল্য অনুমান (৫,০০০×২)=১০,০০০/- টাকা।

৮। একটি মাটির চাড়ি। মূল্য অনুমান ২০০/-টাকা।

৯। কাঠের তৈরি গুড় নাড়ার পাঠ ০২টি। মূল্য অনুমান ৫০০/- টাকা।

১০। MEGA ডিজিটাল ওয়েট মেশিন ০১টি। মূল্য অনুমান ৫,০০০/- টাকা।

১১। মাটির তৈরি শরা/বাটি ৭০০টি। মূল্য অনুমান (৭০০×১০)=৭,০০০/- টাকা।

উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য ৩,০৫,৬৬৫/- টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31