ধূমকেতু প্রতিবেদক : প্রয়াত দানবীর দিপেন্দ্র মোহন মৈত্র এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার নগরীর তালাইমারী শ্রী শ্রী কালিমাতার মন্দিরে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করেন এ্যাড পূর্ণিমা ভট্টাচার্য, (পি পি নারীও শিশু আদালত)।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ সকলের দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয় এবং ৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আশীষ তরু দে সরকার অর্পণ, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর কিশোর দাস উত্তম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সুজিত সরকার, সভাপতি ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ রাজিব হোসন যুগ্ম আহ্বায়ক, ২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ প্রমুখ।


