IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন

রাজশাহীতে স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নগরীতে সোমবার ৩৯তম স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করেছে সাবেক ছাত্র নেতারা। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী। রাজশাহীর সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে সকাল থেকে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে শহীদ জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন ও মোজাম্মেল আইয়ুবসহ সেদিনের সব শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পরে রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।

আলোচনা সভায় বক্তব্য দেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ নেতা আসাদুজ্জামান আসাদ, শহীদ জয়নালের অনুজ মোহাম্মদ শামসুদ্দিন, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো-ভিপি হাবিবুর রহমান বাবু, সাবেক ছাত্রসংগ্রাম পরিষদ নেতা কামরান হাফিজ, রাজশাহী পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক জিএস মেরাজুল আলম, সাবেক ছাত্রনেতা জোবায়ের হাসান রুবন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক মহানগর সাধারণ সম্পাদক তামিম শিরাজী, ছাত্রমৈত্রীর নেতা ইখতিয়ার প্রামাণিকসহ আরও অনেকে।

সভায় রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না বলেন, এই দিনটি আসলে আমাদের শিক্ষার অধিকার আদায়ের দিন, ইতিহাস-ঐতিহ্যের দিন। অথচ যাদের ত্যাগে আমরা এই দিনটি পেয়েছি, তাদেরই ভুলতে বসেছি। আমরা এই দিনটিতে ভালোবাসার নামে অপসংস্কৃতি চর্চায় মেতে উঠেছি। এছাড়া মিডিয়াগুলোও এই অপসংস্কৃতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, ভুলতে চলেছে এই ঐতিহ্যবাহী দিনটিকে। এই দিনটিকে বিশেষ মর্যাদা প্রদানের জন্য আমাদের আন্দোলন চলবে।

ছাত্রনেতা তামিম শিরাজী বলেন, প্রজন্ম ভুলে গেছে ৮৩-এর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার লাল গোলাপ নয়, সেদিন ঝরেছিল ছাত্রদের বুকের রক্তে রঞ্জিত রাজপথের রক্তাত্ব গোলাপ। করপোরেট সংস্কৃতির প্রবল জোয়ারে সুপরিকল্পিতভাবে তরুণদের তাদের গৌরবের ইতিহাস থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ভালোবাসা দিবসের নামে চলছে অপসংস্কৃতি। স্বৈরাচার প্রতিরোধ দিবসের চেতনা আজ প্রায় হারিয়ে গেছে বলা যায়। স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করা ছাত্রনেতারা এবং রাজনৈতিক দল রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েও স্বৈরাচার প্রতিরোধ দিবসের চেতনা এই প্রজন্মদের মাঝে প্রতিষ্ঠিত করতে ব্যার্থ হয়েছে।

এরপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন, শহীদ জয়নালের অনুজ মোহাম্মদ শামসুদ্দিন, শহীদ পরিবারের সদস্য ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা।

১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী ‘মজিদ খানের শিক্ষানীতি প্রত্যাহার, বন্দি মুক্তি ও জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার’ দাবিতে সারা দেশে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। ওই দিন পুলিশের গুলিতে জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালীসহ সারা দেশে ১১ জন ছাত্র প্রাণ হারান। এরপর থেকে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন হয়ে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31