IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পাল্টে যাচ্ছে রাজশাহীর সড়কের চিত্র

পাল্টে যাচ্ছে রাজশাহীর সড়কের চিত্র

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে একের পর এক রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। খানাখন্দে ভরা দূর্ভোগের সড়কগুলো হচ্ছে নতুন ঝকঝকে-তকতকে। সড়কের পাশে ড্রেন ও ফুটপাতও নির্মাণ করা হচ্ছে। মহানগরীর চলমান এসব উন্নয়ন কাজ পরিদর্শন ও নিয়মিত তদারকি করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র।

বুধবার সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া মসজিদ পর্যন্ত চলমান রাস্তা কার্পেটিং ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন কাজ পরিদর্শন রািসক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

২২ কোটি টাকার প্যাকেজের আওতায় ৫টি ওয়ার্ডে ২০, ২১, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের আওতায় ৫শ ৫০ মিটার রাস্তা ও ৫শ ৫০ মিটার ফুটপাত নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এরপর বাবর আলী সড়ক হয়ে তালাইমারী মোড় পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ ও জুবেরের পুরাতন বাসা হতে তালাইমারী সড়ক শহীদ মিনার মোড় পর্যন্ত রাস্তা সিসি রাস্তা, ড্রেন, কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ২৫টি স্কিমের কাজ চলমান রয়েছে।

পরে ২৪নং ওয়ার্ডে গাজী সালাউদ্দিন সড়ক, কেদুর মোড় বউ বাজার এলাকায় টার্সিয়ারি ড্রেন নির্মাণ কাজ পরির্দশন করেছেন মেয়র। এছাড়া রেন্টুর খড়ির আড়ত হতে বুলনপুর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড় পর্যন্ত চলমান সাতশ মিটার ফোরলেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন সিটি মেয়র। ১৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ফোরলেন সড়কটি নির্মাণের আওতায় উভয়পাশে ফুটপাত, রাস্তার উভয় পাশে স্লাবসহ ড্রেন, ডিভাইডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল হক, প্রকল্প পরিচালক ও রাসিকের তত্ত¡াবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার।

এছাড়াও নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব, উপ সহকারী প্রকৌশলী পারভেজ মোশাররফ, ইউসুফ আলী, মেহেদি হাসান, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি মামুনুর রশীদ বাচ্চু ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31