ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় ৩০০ অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় চন্দ্রিমা থানার আয়োজনে থানার সামনে আম-বাগানে অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
তিনি বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো। এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীকে মাদক মুক্ত, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধ মুক্ত গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি।
যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এর আগে পুলিশ কমিশনার চন্দ্রিমা থানার সামনে একটি গোলঘর উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণসহ স্থানীয় নেতৃবৃন্দ।


