ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৮ জন ও বাঘা থানা ১১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ মতি হাসদা (সবুজ) (৩৭) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ কোরমান আলি (৩০) কে ০৬গ্রাম হেরোইন ও আশরাফুল ইসলাম (৩৮) কে ৪ গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ আঃ মজিদ (৪২) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ নাসির উদ্দিন (২৫) ও নজরুল ইসলাম (৪৬) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৩২) ও সিদ্দিকুর রহমান ওরফে রাজা (৩৮) কে ৫ গ্রাম হেরোইন, ঝন্টু আলী (২৮), সাওন আলী (২২), রনি ইসলাম (২২) ও সজীব আলী (২১) কে ৩৬ পিচ ইয়াবা এবং ২.৪৫ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


