ধূমকেতু প্রতিবেদক : দৈনিক যুগান্তর পত্রিকা রাজশাহীর সাবেক ফটোসাংবাদিক ও ফিনল্যান্ড প্রবাসী সাংবাদিক ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ ইকবালের বাবা মরহুম আলহাজ্ব এম শামসুল বারীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) বাদ আসর রাজশাহীর সাহেব বাজার বড় মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
আগামীকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বাদ জুম্মা নাটোরে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
উল্লেখ্য, রোববার (১৩ ফেব্রুয়ারী) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ঐদিন বাদ আসর বালিয়াপুকুরে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর নগরীর টিকাপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মরহুম শামসুল বারী রুপালী ব্যাংকের সাবেক ম্যানেজার ছিলেন। তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
এছাড়াও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


