ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ নয় জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামীরা হলো, নাজমুল হোসেন (২৪), মমিন (২০), সজিব (২০), আনোয়ার হোসেন (২৮), রবিন (২৪), আমিনুল ইসলাম বাবু (২০), পায়েল(২২), ফিরোজ আহম্মেদ (২১) ও রেজাউল করিম (৫১) ।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই রবিউল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করে। এসময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


