ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ৪ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৬ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ ফরাদ বিশ্বাস (২৫) ও খোকন (৩৩) কে ৯ বোতল ফেন্সিডিল এবং মশির উদ্দিন মন্ডল (৫৫) কে ৫লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ শফিকুল ইসলাম ওরফে শফির উদ্দিন (৬০) কে ১০ গ্রাম গাঁজা ও মিস্টার রহমান (৪০) কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ সেলিম (৪২) কে ৫০ গ্রাম হেরোইন এবং ১০০ পিচ ইয়াবাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ জাহানারা বেগম (৩৬) কে ২৭ গ্রাম হেরোইন ও ইমরান আলী (৩৮) কে ৫৩ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


