ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাত ১২:০১ মিনিটে মোহনপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অমর একুশে উপলক্ষে ভাষা শহীদের স্বরণে এমপি আয়েন উদ্দিনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ মোহনপুর, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও অঙ্গ সংগঠন, মোহনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাব, দলীল লেখক সমিতিসহ বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার, সানওয়ার হোসেন, অফিসার ইনচার্জ ওসি তৌহিদুর ইসলাম, অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ প্রমুখ ।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১ টার সময় শহীদের স্বরনে আলোচনা সভা উপজেলা হল রুম অনুষ্ঠিত হয়।


