ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় সোমবার বেলা ১১টার সময় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার, সানওয়ার হোসেন, অফিসার ইনচার্জ ওসি তৌহিদুর ইসলাম, অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।
এছাড়াও জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম মাস্টার, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আজাহারুল ইসলাম বাবলু, বাবলু হোসেন, আল আমিন বিশ্বাস, অধ্যাপক আব্দুল মান্নান, হযরত আলী সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশু পার্ক উদ্বোধন করা হয় পরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।


