ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২০ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (২০ ফেব্রুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন ও কাশিয়াডাঙ্গা থানা ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৫ গ্রাম হেরোইন, ০১ বোতল ফেন্সিডিল ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


