ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে অমর একুশ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষা কর্মকর্তাদের নিয়ে তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ রাসেল কর্ণার ও শহীদ মিনার পরিদর্শন করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সোমবার (২১ ফেব্রুয়ারী) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপুর ২ টার দিকে তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদিকুল ইসলামকে নিয়ে তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরির্দশন আসেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সহকারী শিক্ষা অফিসারগন ও তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা ফেন্সীসহ সহকারী শিক্ষক শিক্ষিকা ও তানোর পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী।


