ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে আসা এক শিক্ষার্থীর হারানো ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করেছে মতিহার থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি ২০২২ দুপুর দেড় টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা মেহেদী হাসান নামের এক পরীক্ষার্থী তার ল্যাপটপটি ভুলক্রমে অটোরিক্সায় রেখে চলে যায়। পরে অনেক খোঁজাখুজি করে ল্যাপটপের কোন সন্ধান না পয়ে মতিহার থানা পুলিশকে অবহিত করলে মতিহার থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি হয়।
জিডি এন্ট্রি পরবর্তীতে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী পিপিএম ও তাঁর দলের দেয়া তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে মতিহার থানার অফিসার ইনচার্জ আনেয়ার আলী তুহিনের সার্বিক দিক নির্দেশনায় এসআই তাজ উদ্দিন আহম্মেদ, এসআই পলাশ আলী ও তাদের টিম হারানো ল্যাপটপটি উদ্ধার করেন। পরবর্তীতে সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থী মেহেদী হাসানকে থানায় ডেকে হারানো ল্যাপটপটি তার হাতে তুলে দেন।


