ধূমকেতু প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ এর অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের আয়োজনে অত্র প্রতিষ্ঠানে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন ও অর্থ) এওয়াইএম হাসমত উল্লাহ। বক্তব্যদেন পাবনার সহকারী পরিচালক নিজাম উদ্দিন।
মানপত্র পাঠ করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর উপ-সহকারি পরিচালক জাকির হোসেন।
প্রধান অতিথি বলেন, ফায়ার সার্ভিস আগের থেকে অনেক উন্নত হয়েছে। বর্তমান সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উন্নয়নে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। ফায়ার সার্ভিসের কর্ম পরিধিও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ঝুকিপুর্ন কাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনও হারাচ্ছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা-কর্মচারী ও সাবেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


