IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ‘তামাকজাত দ্রব্যের বিক্রয় সীমিতকরণে লাইসেন্সিং ব্যবস্থা অন্যতম’

‘তামাকজাত দ্রব্যের বিক্রয় সীমিতকরণে লাইসেন্সিং ব্যবস্থা অন্যতম’

ধূমকেতু প্রতিবেদক : এইড ফাউন্ডেশনের উদ্যোগে “তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন” বিষয়ক একটি কর্মশালা জুম অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে কর্মশালায় সভাপতিত্ব করেন, এইডের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শাগুফতা সুলতানা।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা যথাক্রমে ড. এ বি এম শরীফ উদ্দিন (যুগ্ম সচিব) ও লস্কার তাজুল ইসলাম (যুগ্ম সচিব), খুলনা সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আজমুল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নুর-ই সাইদ, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সচিবালয়ের মুখপাত্র সৈয়দা অনন্যা রহমান।

কর্মশালায় রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা বিভাগের ০৯ টি সদর পৌরসভার সচিব, লাইসেন্স পরিদর্শকগণ এবং তামাক বিরোধী জোটের অন্তর্ভূক্ত সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা”র বিভিন্ন নির্দেশনার বিষয়গুলি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এইডের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক।

কর্মশালাটি সঞ্চালনা করেন, আবু নাসের অনীক।

আলেচনায় অতিথিবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়া’র ঘোষণা বাস্তবায়নে সরকার তামাক নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম একটি উদ্যোগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত ‘তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’। এই নির্দেশিকার কার্যক্রমের একটি অন্যতম অংশ সকল ধরনের খুচরা তামাকজাত দ্রব্যের বিক্রেতাদের লাইসেন্সিং এর আওতায় এনে বিক্রয়কে সীমিতকরণ করা।

এর আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যর দোকান নিষিদ্ধ করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। একটি এলাকায় যত্রতত্র তামাকজাত দ্রব্যের দোকান থাকতে পারবেনা বলে নির্দেশনা রয়েছে।

নির্দেশনাটির আলোকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ মনিটরিং এর মাধ্যমে জেলা টাস্কফোর্স কমিটির সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনার করে আইনলঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। গাইডলাইনটির বিভিন্ন ধারা বিস্তারিত আলোকপাত করে বলা হয়, এটি যথাযথভাবে প্রয়োগ যদি নিশ্চিত করা সম্ভব হয় তবে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এটি যুগান্তকারী ভূমিকা হবে।

ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশে এই লাইসেন্সিং ব্যবস্থা কার্যকরের মাধ্যমে ব্যাপক সাফল্য পাওয়া গেছে।

তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে তামাক কোম্পানীর বিজ্ঞাপন প্রচারণা, সিএসআর এর নামে কোম্পানীর প্রচারণায় উদ্বেগ প্রকাশ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31