ধূমকেতু প্রতিবেদক : দেশের কৃষি খাতকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় “জুম মিটিং ” এর মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব ( 4IR) চ্যালেঞ্জ মোকাবেলায় আইটি (IT) information technology সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় উদ্বোধনকালে বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান বলেন, বর্তমানে বাংলাদেশের যে আমূল পরিবর্তন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে। তিনি শুধু অবকাঠামো উন্নয়নের সাথে সাথে তিনি কৃষিতেও পরিবর্তন নিয়ে আসছেন।
তারই ধারাবাহিকতায় বরেন্দ্র অঞ্চলে আগে যেখানে এক ফসল দুই ফসল হতো এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে তিন ফসল চার ফসলও হচ্ছে অনেক জায়গায়। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নিরলস ভাবে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বরেন্দ্র অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্বল্প ছেঁচে, স্বল্প সময়ে যেন কৃষক তার ফসল ফলাতে সক্ষম হচ্ছে বলে তিনি জানান।
চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা কর্মশালায় আইটি IT প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন, বিএমডি এর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ।
জুম মিটিং এ সংযুক্ত ছিলেন, বিএমডিএর সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হেড অফ টেকনোলজি,ইনোভেশন ল্যাব, এটুআই প্রোগ্রামার ফারুক আহমেদ জুয়েল।
এছাড়া জুম মিটিং এ সংযুক্ত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খানসহ বিভিন্ন জোনের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী।


