ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়া রাজবাড়ি দেখে এসেছেন বাংলাদেশ-ভারত মিলন মেলার অতিথিরা। সেই সাথে তারা ঘুরে বেড়ান প্রত্নতাত্ত্বিক নির্দশন সম্বলিত রাজপরগনা।
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক অতিথিগণ পুঠিয়া রাজপরগণা রাজবাড়ী সহ ছোট এবং বড় মন্দির গুলো পরিদর্শন করেন। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী রামপ্রসাদ পাল ও তার সহধর্মিনী ছাড়া ও সকল অতিথিরা।
অতিথিরা রাজবাড়ি যাদুঘর পরির্দশন শেষে পুঠিয়া রাজবাড়ীর পক্ষথেকে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী রামপ্রসাদ পালকে শিলালিপি উপহার দেন।
বেলা সাড়ে ১২টার দিকে বড় শিবমন্দিরে উপস্থিত হোন। সেখানে ধর্মীয় পূর্জা-অর্চনা সম্পন্ন করেন। পরে দুপুর ১টার দিকে অতিথিরা নাটোর রাজবাড়ির উদ্দ্যেশে রওনা হোন।

এদিকে অতিথিদের সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজশাহীর সংরক্ষিত মহিলা সাংসদ অপু উকিল।
এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ ও স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।


