IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> রাজশাহী >> আতিথেয়তায় মুগ্ধ ভারতীয় অতিথিরা

আতিথেয়তায় মুগ্ধ ভারতীয় অতিথিরা

ধূমকেতু প্রতিবেদক : পদ্মাপাড়ের শহর রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২। সাংস্কৃতিক এই মিলনমেলায় অংশ নিতে ভারত থেকে এসেছেন মন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অতিথিরা। রাজশাহীতে তাদের নাগরিক সংবর্ধনা প্রদান, বর্ণিল আর বর্ণাঢ্যভাবে বরণ সহ সকলের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন ভারতীয় অতিথিরা।

রোববার নাটোর উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সেই কথা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল।

তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের ভাষা, সংস্কৃতিক সহ নানা ক্ষেত্রে অনেক মিল রয়েছে। রাজশাহীতে আর পর থেকে যে আতিথেয়তা ও আপ্যায়ন পেয়েছি, তা ভাষাই প্রকাশ করার নয়। সবকিছু মিলে আমি অত্যন্ত মুগ্ধ। রাজশাহী অনেক পরিস্কার-পরিচ্ছন্ন ও সুন্দর শহর।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি উভয় দেশের অংশগ্রহণে সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার পুঠিয়া রাজবাড়ি এবং বিকেলে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবন পরিদর্শন করেন ভারতের অতিথিবৃন্দ। দুপুর ১২টায় পুঠিয়া রাজবাড়িতে ভারতের অতিথিদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। এরপর বিকেলে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবনে ভারতের অতিথিবৃন্দকে বর্ণিল আয়োজনের মধ্যে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি প্রমুখ।

পরিদর্শনকালে ভারতীয় অতিথিবৃন্দকে ঐতিহাসিক স্থাপনা সমূহের ইতিহাস ও ঐতিহ্য বর্ণনা করা হয়। এছাড়া পরিদর্শনকালে পুঠিয়া রাজবাড়িতে অবস্থিত ঐতিহাসিক শিবমন্দর ও নাটোরে রাজবাড়িতে অবস্থিত সর্বমঙ্গলা মন্দিরে পূজায় অংশ নেন ভারতীয় অতিথিবৃন্দ।

পরিদর্শনকালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিতে ভারতের মন্ত্রী সহ ৩৬ সদস্যের একটি দল রাজশাহীতে আসেন। আগামী ২৮ ফেব্রুয়ারি মিলনমেলা শেষে তারা ভারতে ফিরে যাবেন।

এদিকে মেলা চলাকালে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় রাজশাহী কলেজ মাঠে ৩৫ স্টলের অংশগ্রহণে পণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে হাজার হাজার দর্শক রাজশাহী কলেজ মাঠে জড়ো হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031