ধূমকেতু প্রতিবেদক : বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে নগরীর কয়েরদাঁড়া বড় মসজিদের সামনে মা আমেনা অটোসেন্টার নামের রাজশাহীর একটি অটো গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল প্রায় ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে গ্যারেজা থাকা অটোরিকশা ও চার্জার রিকশা পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মা আমেনা অটোসেন্টার নামের অটোগ্যারেজে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪০টি চার্জার রিকশা ও ৭টি অটো রিকশা পুড়ে গেছে। এতে প্রায় ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌছায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে নইলে আরো বেশী ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
অটো গ্যারেজের মালিক নাদিম হোসেন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।


