IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ২৯নং ওয়ার্ডের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

২৯নং ওয়ার্ডের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর ২৯নং ওয়ার্ড চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত ২৯নং ওয়ার্ডে নতুন সিসি সড়ক, টার্শিয়ারি ও সেকেন্ডারী ড্রেন নির্মাণ, খোজাপুর কবরস্থান উন্নয়ন চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র লিটন।

২৯নং ওয়ার্ডের সুরাফানের মোড়, ফুরকিপাড়া, মধ্য ডাশমারী, খোজাপুর, কাশেমের মোড়, নদীর ধার, মিজানের মোড়, চরসাতবাড়িয়া এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন মেয়র।

এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, ২৯নং ওয়ার্ডের নিচু এলাকাগুলোতে আগে পানি উঠতো। ড্রেন নির্মাণের কারণে এখন আর পানিবন্দি থাকতে হয় না। উন্নয়নে কাজে খুঁশি তারা।

প্রকৌশলী বিভাগ জানিয়েছে, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর ২৯নং ওয়ার্ডে ৪ কোটি ১৫ লাখ ২৩৫৪ টাকা ব্যয়ে ৬০টি নতুন সিসি সড়ক, ১৮টি সিসি সড়ক পুনঃ নির্মাণ এবং ৫৫টি টার্শিয়ারি ড্রেন নির্মাণ চলমান রয়েছে। এছাড়াও ২৯নং ওয়ার্ডে ৪ কোটি ৬৭ লাখ ৯৪৭ টাকা ব্যয়ে ৭৩টি সিমেন্ট কংক্রিট সড়ক, ৭৩টি টার্শিয়ারি ড্রেন নির্মাণ চলমান রয়েছে।

এছাড়াও নগরীর ২৯নং ওয়ার্ডে ৩ কোটি ৬০ লাখ ১১ হাজার ৩৭৬ টাকা ব্যয়ে ৮০টি নতুন সিসি সড়ক, ৭৬টি টার্শিয়ারি ড্রেন নির্মাণ চলমান রয়েছে। এছাড়াও ২৯নং ওয়ার্ডে ৭৬ লাখ ৯৪৭ টাকা ব্যয়ে ২টি সেকেন্ডারী ড্রেন নির্মাণ সম্পন্ন হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, সাবেক কাউন্সিলর ও ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, ২৮ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি মকসেদ আলী, ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আনন্দ কুমার ঘোষ, প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার।

আরও উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, টাউন প্ল্যানার বনি আহসান, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী আলমতি শারাফুদ্দিন, ইউসুফ আলী, সজিবুর রহমান, শামস্ নুর, তামিরুল ইসলাম জনি প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31