ধূমকেতু প্রতিবেদক : পুঠিয়া থানার কাঠালবাড়ীয়া গ্রামের নাটোর থেকে রাজশাহীগামী মহাসড়ক সংলগ্ন এলাকায় বুধবার দেড়টার দিকে র্যাব-৫-এর অভিযান চালিয়ে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী আটক করে।
আটক রবিউল ইসলাম (৩৩) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাবেক লাভাংগা গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে।
মঙ্গলবার র্যাব-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, র্যাব-৫-এর একটি দল এদিন দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানার কাঠালবাড়ীয়া গ্রামের নাটোর থেকে রাজশাহীগামী মহাসড়ক সংলগ্ন এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট একটি মোবাইলসহ একজন আটক করা হয়। পরে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


